কক্সবাজরের রামুতে প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩আগষ্ট) প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেন্ড এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস-সিমস প্রকল্পের উদ্যোগে রামু উপজেলা বাঁকখালী মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সভায় রামুর বিভিন্ন ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
সুইজারল্যান্ড দূতাবাস এবং হেলভেটাস বাংলাদেশের সহায়তায় আয়োজিত উক্ত ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য ছিল নিরাপদ, নিয়মিত ও দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা সম্পর্কে অংশীজনদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করা।
প্রত্যাশী’র সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রশিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরি | দিনব্যাপী ওরিয়েন্টেশনে প্রকল্প পরিচিতি, অভিবাসন ও শ্রম অভিবাসনের বর্তমান প্রেক্ষাপট, দক্ষতার গুরুত্ব, বিদেশগমন প্রক্রিয়ায় সচেতনতা, অভিবাসন সংক্রান্ত আইন ও নীতিমালা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়|
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই| তাই জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সকলের দায়িত্ব এলাকার প্রতিটি মানুষ যেন প্রতারণা থেকে মুক্ত থাকে এবং সঠিক দক্ষতার ট্রেনিং নিয়ে আত্মবিশ্বাসের সাথে বিদেশে গিয়ে নিজেদের ও দেশের সমৃদ্ধি ঘটাতে পারেন সে লক্ষ্যে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অংশগ্রহণকারী স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি (উদ্যোক্তা) এবং গণমাধ্যম প্রতিনিধিরা নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর সমন্বয় ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে ৪ টি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ কিছু পরিকল্পনা গ্রহণ করেন, তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল অভিবাসনের জন্য ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দ, মাইগ্রেশন কর্ণার স্থায়ীকরণ, ভিসা চেকিং, প্রবাসী কল্যাণ সেন্টারের সেবা গ্রহণের সকল ফরম পূরণে সহায়তা প্রদান এবং এর পাশাপাশি স্ব স্ব ইউনিয়নের জনগণকে নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য প্রদানের উদ্যোগ গ্রহণ।
এছাড়াও সিমস প্রকল্পের মাধ্যমে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন জনসচেতনতামূলক, সক্ষমতা বৃদ্ধি এবং সেবা সংযোগমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে কক্সবাজারের ২৮টি ইউনিয়নে।