শিরোনামঃ

রামুতে ডিএসকে,-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের ট্রেড ফেয়ার অনুষ্ঠিত

রামু প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রামুতে ডিএসকে,-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের উদ্যোগে ট্রেড ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলা পরিষদ এর বাঁকখালী অডিটোরিয়ামে আত্ব-সহায়ক দলের (SHG), যুব সদস্যদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী “ট্রেড ফেয়ার-২০২৬” অনুষ্ঠিত হয়।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) কর্তৃক বাস্তবায়িত DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য ছিল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং প্রকল্পের উপকারভোগীদের জন্য টেকসই বাজার সংযোগ তৈরি করন।

এসময় মেলায় নারী উদ্যোক্তা ও SHG, যুব সদস্যদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল হস্তশিল্প, নকশিকাঁথা ও হাতে তৈরি পণ্য, পোশাক, অলংকার এবং কৃষিজাত পণ্য। মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি ক্রেতা, ব্যবসায়ী ও স্থানীয় ভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান।

রামু উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ। অন্যান্য অথিথিরা হলেন, রামু উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অসীম বরন সেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা এবং রামু উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন। এছাড়াও বিভিন্ন ক্রেতা, স্থানীয় ভোক্তা ও অন্যান্য অংশীজন মেলায় অংশগ্রহণ করেন।

DSK-KNH-BMZ প্রকল্পের কর্মকর্তা ও কর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলার সার্বিক কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে DSK-KNH-BMZ প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. মর্তুজ আলী বলেন, এ ধরনের উদ্যোগ নারী উদ্যোক্তাদের জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি করে, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং বাজারসংযোগ ও অংশীজনদের সহযোগিতার মাধ্যমে SHG ও Federation-এর টেকসই ব্যবসায়িক উদ্যোগ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলাটি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার, ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নতুন বাজারের সুযোগ অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, টেকসই জীবিকায়ন এবং অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি উন্নয়নে ইতিবাচক অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়।

এরই সাথে যুব গ্রুপের অংশগ্রহণে মাদক বিরোধী “অন্ধকারের ছোবল ” নামকরণে একটি নাটক মঞ্চস্থ করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL