শিরোনামঃ

নেতৃত্বে শৈহ্লাচিং মারমা; নির্বাচন ও গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক প্রভাবের অভিযোগ

‎ক্ষোভে ফুসছে উদীয়মান সাংবাদিকরা, যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। দুই যুগ ধরে শৈহ্লাচিং'র নেতৃত্বে রুমা প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বান্দরবানের রুমা প্রেসক্লাবে প্রায় দুই যুগ ধরে একই নেতৃত্ব বহাল থাকায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের নেতৃত্বে থাকা শৈহ্লাচিং মারমার প্রভাবের কারণে সংগঠনটিতে নিয়মিত নেতৃত্ব পরিবর্তন ও গণতান্ত্রিক চর্চা কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে নতুন প্রজন্মের সাংবাদিকদের নেতৃত্বে আসার সুযোগ সংকুচিত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

‎স্থানীয় একাধিক সূত্র জানায়, রুমা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে নেতৃত্বে পরিবর্তনের কথা থাকলেও বাস্তবে একই ব্যক্তি দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। অভিযোগ রয়েছে, প্রেসক্লাবকে একটি পেশাজীবী সংগঠনের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিচালনা করা হচ্ছে। এতে সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের মতামতের প্রতিফলন বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন রুমা পেশাদার স্থানীয় সাংবাদিকরা।

‎রুমা পেশাদার সাংবাদিকদের অভিযোগ, শৈহ্লাচিং মারমা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রভাবশালী মহলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছিলেন। তাদের দাবি, সরকার পরিবর্তনের পরও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রেসক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা চলছে। ব্যক্তি স্বার্থে বিএনপির রাজনীতিকে ব্যবহার করায় আলোচিত সমালোচিত রুমা প্রেসক্লাবে সভাপতি শৈহ্লাচিং মারমাকে নিয়ে রুমা উপজেলা জূড়ে এখন আলোচনা সমালোচনা ঝর উঠেছে। 

‎নাম প্রকাশের একজন অনিচ্ছুক সাংবাদিক বলেন, একটি পেশাজীবী সংগঠনে নিয়মিত নির্বাচন, সদস্যদের মতামতের প্রতিফলন এবং নেতৃত্বে পরিবর্তন থাকাই স্বাভাবিক। কিন্তু রুমা প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে সেই চর্চা অনুপস্থিত। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তরুণ সাংবাদিকদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

‎তাদের মতে, প্রেসক্লাব কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি সাংবাদিকদের সম্মিলিত প্রতিষ্ঠান। তাই গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত নির্বাচন আয়োজন, সদস্য তালিকা হালনাগাদ এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

‎এ বিষয়ে শৈহ্লাচিং মারমার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।

‎এদিকে স্থানীয় সাংবাদিকদের একটি অংশ রুমা প্রেসক্লাবে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, একটি শক্তিশালী ও স্বাধীন সাংবাদিক সংগঠন গড়ে তুলতে হলে ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। নেতৃত্বে জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সংগঠনটি আরও বিতর্কের মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL