শিরোনামঃ

রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রুমা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বান্দরবান জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ জুলাই বিকাল-সারে-৪ ঘটিকায় পাইন্দু ইউনিয়নের চান্দা পাড়া ও পাইন্দু পাড়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত পাইন্দু খালে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি রুমা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের সময় রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া,পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL