শিরোনামঃ

শারজাহ চ্যারিটির খাদ্য সহায়তা পেল সাতকানিয়ায় ২৫০ পরিবার

সাতকানিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে বন্যাকবলিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘাটিয়াডাঙ্গা আলহাজ সফিয়া মমতাজুল হক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, চিড়া, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
সংস্থাটি জানায়, সাতকানিয়ার পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও টেকনাফ এবং সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যাকবলিত মানুষের মাঝেও পর্যায়ক্রমে খাদ্যসামগ্রীসহ জরুরি মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল এবং সংশ্লিষ্ট দাতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের কল্যাণ কামনায় দোয়া করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL