সীতাকুণ্ডে মহাসড়কে পাচারকালে খুলনাগামী পরিবহন হতে মৎস পোনা আটক করেছে মৎস অধিদপ্তর। রাত আনুমানিক ৮ টায় বাশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পোনা আটক করা হয়। পোনা পাচারের গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন বলে জানান মৎস কর্মকর্তা মোতাসিম বিল্লা।
তিনি বলেন, পোনা পাচারের সংবাদের ভিত্তিত ভিত্তিতে মহাসড়কে কুমিরা হাইওয়ে ও নৌ পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম টু খুলনাগামী একটা যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১৪ ড্রাম চিংড়ি পিএল পোনা পাওয়া যাই। আটককৃত চিংড়ি পিএল এর সংখ্যা প্রায় ৩ লক্ষ ০৫ হাজার ও আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। আটককৃত চিংড়ি মাছ কুমিরা মাছ ঘাট এলাকায় জনসম্মুখে সাগরে অবমুক্ত করা হয়। অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন ও হাইওয়ে পুলিশ।