চট্টগ্রামের সীতাকুন্ডে ব্যাপক ভারী বর্ষনে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। গত তিনদিনের টাকা বর্ষনে ডুবে গেছে ঘর বাড়ি। এ অবস্থায় পানিতে ডুবে থাকা ঘরের সাপের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে দুইজন সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন।
তিনি বলেন,‘ জলাবদ্ধতায় খাল-বিল ও কৃষি জমি ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে সাপ বসত ঘরে ঢুকে পড়ছে। যা আশংকার কারন হয়ে উঠায় বড় ধরনের দুর্ঘটনার কারন হয়ে উঠেছে। গত দুই দিনে তিনজন সাপে কাটা রোগী সুস্থ্যকে চিকিৎসা প্রদান করা হয়েছে। ভর্তি শেষে তদারকির পর জটিল না হওয়ায় বাড়ি ফিরেছেন তারা।
সাপের কাটা রোগীরা হলেন.‘ পৌরসভার পন্তিছিলার শাহ আলমের ছেলে রুবেল (২০), সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের আবু মোমিনের স্ত্রী (৩৫) ও পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা শহিদুলের স্ত্রী রাশেদুল ইসলাম।