চট্টগ্রামের সীতাকুন্ডে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের টানা বর্ষনে জলবদ্ধতা চরম রুপ ধারন করায় পানি নিস্কাশনে প্রতিবন্ধকতায় রাস্তা-ঘাট, খাল-বিল ডুবে একাকার। জলাবদ্ধ পানি বসত ঘর ডুবে শত শত পরিবারকে ভিটা ছেড়েছে। আটকে থাকা পানি উপছে পড়ে ডুবন্ত পুকুরের মাছ ভেসে গেছে। এতে ১০ ইউনিয়নের মাছ চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে মৎস অধিদপ্তর সূত্রে জানা যায়।
মৎস কর্মকর্তা মোতাসিম বিল্লা জানান, অতিমাত্রার বৃষ্টিতে পানিতে বিভিন্ন এলাকা তলিয়ে যায়। নিন্মাঞ্চলগুলো ডুবে থাকায় চাষকৃত অধিকাংশ পুকুর মাছ শূন্য হয়ে পড়েছে। প্রাথমিক তথ্য অনুসারে উপজেলা ১৩৬ টি পুকুরের প্রায় ১০১ মেট্রিক টন মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা হতে পারে। এই ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের ক্ষতি পুষাতে প্রনোদনা প্রদানে পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।