সীতাকুন্ডে লেপ তোষকের দোকানে আগুন লেগে ৪০ টির অধিক দোকান বস্বিবুত হয়েছে। ভোর ৪ টায় কদমরসুল বাজারের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, কদম রসুল বাজারে একটি লেপ-তোষকের দোকানে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় দ্রুত গতিতে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে নিয়ন্ত্রনে চেষ্টা চালানো হয়। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রন আনে। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর পূর্বে ৪০টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী মামুনুর রশিদ।
তিনি বলেন,‘ ভোরবেলায় আগুন দেখে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে দোকানদাররা। যে যেভাবে পারছে আগুন নিভানোর চেষ্টা করেছে। মুহুর্তে আগুন নিয়ন্ত্রনহীন হয়ে বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। পুরো এলাকা আগুনে লাল হয়ে উঠে। ঘুমন্ত মানুষ ছুটে আসার আগে সব দোকান পুড়ে বিলিন হয়ে যায়। এই আগুনে বহু দোকাদারের সর্বস্ব শেষ।
এ বিষয়ে কুমিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন বলেন,‘ খবর পেয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। বিদুৎ বিভ্রাট হতে আগুন লাগতে পারে। আগুনে ৩০ টির অধিক দোকার পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারনে তদ্বন্ত কাজ অব্যাহত আছে বলে জানান তিনি।