নববর্ষের নতুন ভোরে পূর্ব আকাশে সূর্য উঁকি দিতে নানা রঙে রঙিন হয়ে দলবদ্ধভাবে ঘুরাঘুরি করছে নানা বয়সী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এক অজানা আনন্দে সবার চোখে মুখে। আবাল বৃদ্ধ সবাই ছুটছে বৈশাখের আনন্দ আয়োজনের সঙ্গী হতে। সকাল ৯ টায় পৌরসভা মিলিত হয়ে নাচে গানে মেতে উঠে। শাড়ি পাঞ্জাবি ও সেলুয়ার পরে বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নেয়। প্রশাসন আয়োজিত শোভাযাত্রা মহাসড়ক অতিক্রম করে শহীদ মিনারের বৈশাখী মেলাতে এসে শেষ হয়। এই শোভা যাত্রা অংশ নেন স্থানীয় সাংসদ আসলাম চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন , নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আবদুল আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কল্লোল বড়ুয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমানসহ সাংস্কৃতিক কর্মীরা।
শোভা যাত্রা শেষে পান্তা ভাতের অংশ নেয় উপস্থিত সকলে। সকল আয়োজনের মাঝে
বৈশাখী আয়োজন আরও প্রানবন্ত করেছে উদোক্তাদের একদিনের মেলা।