সীতাকুণ্ডে খাদ্যভাবে লোকালয়ে চলে এসেছে অজগর সাপটি। দুপুর ২ টায় ইকোপার্ক সংলগ্ন পান খেতে বিচরনের সময় কৃষকরা দেখতে পায়। এ খবর পেয়ে সাপটি উদ্ধার করে ইকোপার্ক ২ নং অর্কিড হাউজের পাশে অবমুক্ত করা হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা আলা উদ্দিন
তিনি বলেন, খাদ্য সংকটে পড়ে বন হতে লোকালয়ে চলে এসেছে অজগরটি। পার্কের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়। প্রায় ৭ ফুট লম্বা ও ৭ কেজি ওজনের অজগর বাচ্চার আনুমানিক বয়স ৩ বছর হবে। উদ্ধারের পর সাপটিকে বনের ভেতর অবমুক্ত করা হয়েছে।