চট্টগ্রামের সীতাকুন্ডে শামীম চৌধুরী হত্যার মামলা অন্যতম আসামী হেলাল (২৬) কে আটক করেছে র্যাব। সোমবার রাতে অভিযান চালিয়েরাঙ্গুনীয় উপজেলা হতে আটক করা হয়। আসামী সোহেল মাধ্যম ভাটেরখীল গ্রামের আবুল হাশেমের পুত্র।
র্যাব-৭ সূত্রে জানা যায়, আলোচিত শামীম হত্যাকান্ডের পর হতে আসামীরা গা ঢাকা দেয়। এরপর হতে আসামীদের আটকে অভিযান পরিচালিত হয়। ধারাবাহিক অভিযানে রাঙ্গুনীয় লিচু বাগান এলাকায় অবস্থান করার গোপন সংবাদ পেয়ে সোহেল আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান র্যাব ৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি বলেন,‘ আর্থিক দেনা পাওনার দ্বন্ধে শামীমকে হত্যা করেছে। হত্যার উদ্দিশ্যে আসামীরা ঘর থেকে ডেকে ভাটেরখীল এলাকার সমুদ্র উপকুলে নিয়ে যায়। হত্যাকারীরা তাঁর শরীরে উপর্যপূরী কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় ১০ জনকে আসামী করে মামলা দায়ের হলে হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকে। এক পর্যায়ে ৫ নং আসামীর অবস্থান চিহ্নিত হওয়ার পর আটক করা হয়।