শিরোনামঃ

সীতাকুণ্ডে দুষন ছড়াচ্ছে শিপ ইয়ার্ড

নাছির উদ্দীন শিবলু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সীতাকুণ্ড জাহাজ ভাঙা শিল্প বর্জে দুষন ছড়াচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ড। এ ঘটনায় ক্ষোভে ফুসছে সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দারা। উপকূলীয় এলাকায় বর্জের দুষনরোধে স্থানীয় সামাজিক সংগঠন চক্রবাক ক্লাবের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় , দক্ষিণ ঘোড়ামারা (পাক্কা মসজিদ) ৩ নং ওয়ার্ডের অন্তর্গত বেরিবাঁধ সংলগ্ন এলাকায় শিপইয়ার্ডের বিভিন্ন বর্জের অবৈধ মজুদ হচ্ছে। মজুদকৃত বর্জে জাহাজ ভাঙা শিল্প বর্জ্যে রাসায়নিক পদার্থ, তেল, বিষাক্ত ধাতু ও অন্যান্য ক্ষতিকর উপাদান বায়ু, মাটি ও পানি ছড়িয়ে পড়ায় এলার্জি, শ্বাসকষ্ট, চর্মরোগ, নানা জটিল রোগ ক্যানসারের ঝুঁকিতে পড়ছে । তাই স্বাস্থ্য ও পরিবেশের হুমকি বর্জ অতি দ্রুত সরিয়ে নেয়ার জোর দাবী করছেন ক্লাবের সভাপতি আনিসুর রহমান। 
তিনি বলেন, গ্রামের শিশু,কিশোর ও বয়োবৃদ্ধের হুমকিতে ফেলে বর্জ মজুদ করছে একটি চক্র। এলাকার পরিবেশ ভারসাম্যের কথা ভেবে  অতিসত্বর উক্ত স্থানে ফেলা সকল বর্জ্য অপসারণ করা হোক। অনতি বিলম্বে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং দক্ষিণ ঘোড়ামারার পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ জোর দাবী জানাচ্ছি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL