শিরোনামঃ

সীতাকুন্ডে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থে বিজ্ঞান মেলার আয়োজনা

নাছির উদ্দিন শিবলু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সীতাকুন্ডে শিক্ষা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত চাঁদার অর্থে  বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় প্রতি মেলার আয়োজন করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উপর চাঁদা ধার্য করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসের এমন সিদ্ধান্তে দূর্ণীতির অভাস রয়েছে। মেলার ব্যায়ে ভার চাপিয়ে দেয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে বহু প্রতিষ্ঠান।
শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজিত হয়। গত ৮ ও ৯ তারিখ বিজ্ঞান মেলা আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর। এতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি পদর্শনে ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। জীবনমান সহজতর করা ও নিরাপদ জীবনের নানা প্রযুক্তি পদর্শিত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে মেলার সফলতা পায়। এছাড়া আর্থিক সহযোগীতা দিয়ে প্রতিষ্ঠানের অর্থে মেলার আয়োজন করতে হয়েছে বলে জানান প্রতিষ্ঠান প্রধানগন। প্রতিষ্ঠানের উপর ব্যায় ভার চাপিয়ে দেয়ায় প্রতিষ্ঠান ফান্ড হতে চাঁদারভার বহন করতে হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।
তারা বলেন,‘ব্যায় সংকোলনের আশংকায় স্কুল প্রতি চাঁদা ধার্য করেছে শিক্ষা অফিসার। ধার্যকৃত চাদা হতে স্টল সাজানো, আলোকসজ্জা, প্রতিযোগাীদের পুরস্কার প্রদান ও টিফিন খরচ বহন হয়েছে। শিক্ষা অফিসের নির্দেশনা অমান্য করার সুযোগ নেই।
শিক্ষা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত অর্থ স্কুল ফান্ড হতে প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে প্রতিটি প্রতিষ্ঠান। অথচ শিক্ষা অধিদপ্তরে বরাদ্ধকৃত অর্থ কোনখাতে ব্যায় হয়েছে তার সঠিক তথ্য দিতে পারেনি শিক্ষা অফিস।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম বলেন,‘ চাঁদা দেয়ার সিদ্ধান্ত শিক্ষক সমিতির। তবে অনুষ্ঠানে ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL