শিরোনামঃ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের বিএনপি'র প্রতীক ধানের শীষ নিয়ে বারবার নির্বাচিত সাংসদ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা।

আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩৬ জন প্রার্থীর যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ব্যারিস্টার শাকিলা ফারজানা একজন আইনজীবী হিসেবে দীর্ঘকাল ধরে আইনাঙ্গনে পরিচিত। আইন পেশার পাশাপাশি তিনি জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের বিভিন্ন সংকটকালীন সময়ে সাহসী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে মানবাধিকার রক্ষা এবং দলের নেতা-কর্মীদের আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে তার অবদান তৃণমূলে প্রশংসিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাকিলা ফারজানার মতো একজন উচ্চশিক্ষিত ও পেশাজীবী নেত্রীকে মনোনীত করার মাধ্যমে বিএনপি সংসদে আইনি ও সংসদীয় বিতর্কে শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দিয়েছে। তার এই মনোনয়ন প্রাপ্তিকে দলের প্রতি তার ত্যাগ ও রাজনৈতিক মেধার স্বীকৃতি হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।

মনোনয়ন তালিকায় নাম আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাকিলা ফারজানার অনুসারীরা জানান, তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং একজন দক্ষ আইনজ্ঞ হিসেবেও রাজপথ ও আদালত উভয় ক্ষেত্রেই সক্রিয় ছিলেন। সংরক্ষিত নারী আসনে তার অন্তর্ভুক্তি জাতীয় সংসদে গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামীকাল ২১ এপ্রিল শাকিলা ফারজানাসহ মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবেন। সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত শপথ গ্রহণের পর তিনি সংসদে জনগণের ভোটাধিকার ও সুশাসন নিশ্চিতের লড়াইয়ে অন্যতম প্রধান কণ্ঠস্বর হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL