শিরোনামঃ

আন্ত-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে নোয়াজিষপুরের দুর্দান্ত জয়

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাউজানে আন্ত-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ৭ম ম্যাচে বাগোয়ান ইউনিয়ন ও নোয়াজিষপুর ইউনিয়ন ক্রিকেট দলের মধ্যে জমজমাট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাউজান আর আর এসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দুই শক্তিশালী দলের অংশগ্রহণে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রিকেটপ্রেমীরা মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং প্রিয় দলের জন্য উৎসাহ-উল্লাসে মেতে ওঠেন। খেলার স্পন্সর ছিলেন নোয়াজিষপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
ম্যাচের আগে নোয়াজিষপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোয়াজিষপুর ইউনিয়ন ক্রিকেট দলকে জার্সি প্রদান করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনের আহ্বান জানান।
ম্যাচে বাগোয়ান ইউনিয়ন ক্রিকেট দলকে ১০ ওভারে ১১০ রানে পরাজিত করে নোয়াজিষপুর ইউনিয়ন ক্রিকেট দল জয় লাভ করে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মহসিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অন্যদিকে পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে মিরাজ ম্যান অব দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় অতিথি উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী, নাছির উদ্দিন তালুকদার, ছাত্রদল নেতা ফরিদ উদ্দিন, ফয়সাল, মোহাম্মদ তারেক, রুবেল, সাজ্জাদ, মতিউর গিয়াস, রিফাত, মুনতাসীর, আবেক, অহিন, রাকিব, সাকিব, সাব্বির, জয়, ফারুক ও আবরার।
আয়োজকরা জানান, আন্ত-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে এবং ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL