শিরোনামঃ

মুছাপুর বদিউজ্জামান স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজন করা এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও দোয়ার মধ্য দিয়ে বিদায় জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আকতারুজ্জামান সুজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ পার করতে যাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। তাদেরকে মনোযোগ ও সততার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যও উৎসাহ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের, তসলিম উদ্দিন, আশরাফ উল্যাহ মেম্বার, মাসুদুর রহমান, ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের সফলতা অর্জনের জন্য শিক্ষক-অভিভাবকদের দিকনির্দেশনা অনুসরণের পরামর্শ দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, শহীদ উল্লাহ মেম্বার, সোলাইমান বাদশা, নজরুল ইসলাম, ইকবাল হোসেন পপেল, আবদুল কাদের, রাকিবুল রনি, মাসুদ রানা, সোহরাব কাউছার, মো. মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL