খাগড়াছড়ির পানছড়িতে মশার কামড় ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬"-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুমুক্ত পানছড়ি গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি সহসভাপতি মোঃ বেলাল হোসেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা এবং পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি অপসারণ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ মজুদের অপরাধে পানছড়ির দুটি ওষুধ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা...
খাগড়াছড়ির পানছড়িতে গর্ভকালীন স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩ সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা...
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ দুর্গম কাতাল মনি পাড়ায় দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট ও...
পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে...

পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে সেবা পেল পাঁচ শতাধিক পাহাড়ি-বাঙালি

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায়,...

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

পাহাড়ি জলাশয়ের সঠিক ব্যবহারে পুষ্টি চাহিদা পূরণ সম্ভব: ইউএনও “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালিত: সফল চাষীদের সম্মাননা স্মারক প্রদান

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির পানছড়িতে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়ি বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ...

পানছড়ি মডেল হাই স্কুলে হীরক জয়ন্তীর প্রস্তুতি সভা

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’ উদযাপনের লক্ষ্যে দ্বিতীয়...