শিরোনামঃ

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তা সামগ্রী বিতরণ ও চিকিৎসা অনুদান

মোঃ চান মিয়া
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে বিবিধ সহায়তা সামগ্রী বিতরণ এবং চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে।

​আজ (২৪ আগস্ট) লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম,  উপস্থিত থেকে এসব সামগ্রী ও আর্থিক সহায়তা হস্তান্তর করেন।

​কর্মসূচির আওতায় মধ্যমনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ডেউটিন, ওমরপুর মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান ও ব্যাটারী, মুসলিম পাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় আইপিএস ও ব্যাটারী এবং ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এলাকার একজন অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ এবং প্রতিষ্ঠানগুলোতে গাছের চারা প্রদান করা হয়।

​জোন কমান্ডার জানান, পাহাড়ি অঞ্চলে শান্তি রক্ষা ও স্থানীয়দের জীবনযাত্রার মানোন্নয়নে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL