শিরোনামঃ

এসিল্যান্ড শূন্য মহেশখালী! দূর্ভোগে সেবাপ্রার্থীরা 

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

‎এসিল্যান্ড শূন্য মহেশখালী! বন্ধ রয়েছে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম। এতে জনদূর্ভোগে সেবাপ্রার্থীরা। কবে আসবে এসিল্যান্ড, ভূমি অফিসের শূন্যতা পূরণ কখন হবে। এমন প্রত্যাশায় সেবাপ্রার্থীরা। 

‎অনুসন্ধানে জানাগেছে, ১৭ জুলাই থেকে কক্সবাজার মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার বদলি জনিত কারণে গেল কয়েকদিন ধরে এসিল্যান্ড অফিস। এতে জনদূর্ভোগে উপজেলার প্রায় চার লাখ মানুষ। এদিকে দ্বীপ মহেশখালীতে সরকারের বিভিন্ন মেগাপ্রকল্প নির্মাণ এবং প্রস্তাবিত হয়। উক্ত প্রকল্পদ্বয়ের জন্য জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত জমির মালিকানা  রেকর্ডের ত্রুটিসহ বিভিন্ন সমস্যা সমাধানে এসিল্যান্ড অফিস ছাড়া নিরুপায়। তৎমাঝে এসিল্যান্ড শূন্য থাকায় উপজেলার মাতারবাড়ী, ধলঘাটা, কালারমারছড়া, শাপলাপুর, ছোট মহেশখালী, হোয়ানক, বড় মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লাখ লাখ মানুষ চরম ভোগন্তিতে দিন যায় রাত কাটাচ্ছে। তবে অনেক জনসাধারণ এখনো জানেনা এসিল্যান্ড বদলি হয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসে স্বপদে কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু মহেশখালী উত্তর প্রান্ত থেকে  ২৭-৩০কিলোমিটার পথ অতিক্রম করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন করতে এসে ব্যর্থ হয়ে আবার দুশ্চিন্তা নিয়ে ঘরে ফিরে। যার দরূন সমস্যা সমাধান ছাড়াও আর্থিক হয়রানীতে চরম দূর্ভোগে পড়েছে।  

‎এদিকে সেবা নিতে আসা পৌরসভার মহিউদ্দীন, কালারমারছড়া মঞ্জুর আলম ও হোয়ানকের শাহআলমসহ অনেকই জানান- জনবসতিপূর্ণ দ্বীপে গেল কয়েকদিন ধরে এসিল্যান্ড না থাকায় খুববেশি কষ্ট পাচ্ছি। আমরা চাই দ্বীপের মানুষের কষ্ট দূর করতে দ্রুত শূন্যপদ পূরণ করে নবএসিল্যান্ড পদস্থ করতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী। কিছুদিন কম এক বছরে দায়িত্ব থাকা এসিল্যান্ড ন্যায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে ছিলেন। তার সন্তোষজনক কর্মে উচ্ছ্বসিত সেবাপ্রার্থীরা এবং খুবই ভালো এবং জনবান্ধব কর্মকর্তা ছিলো। তিঁনি সহজেই মানুষের মনের আকুতি বুঝত। হঠাৎ তার বদলিতে বিষ্মৃত দ্বীপবাসী। মহেশখালী উপজেলা প্রশাসন সূত্র জানা যায়- পেকুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় কে বুধবার ও বৃহস্পতিবার এসিল্যান্ড হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

‎মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিম জানান- খুবই শীঘ্রই  মহেশখালীতে এসিল্যান্ড যোগদান করবে। আপাতত পেকুয়ার এসিল্যান্ড সপ্তাহে দু'দিন দায়িত্ব পালন করবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL