বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলীতে বর্ণাঢ্য র্যালি করেছেন কর্ণফুলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম শামীম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলীর বড়উঠান এলাকা থেকে তাঁর নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক হয়ে বড়উঠান মিয়ারহাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ সরওয়ার জামাল নিজাম এমপি।