শিরোনামঃ

চট্টগ্রামে এনসিপি নেতা দেলোয়ারের ওপর হামলা

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)র উপজেলার সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী স্কুল রোডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনারপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত দেলোয়ারের সহকর্মী মোহাম্মদ জুলফিকার বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ এক দল দুর্বৃত্তরা তার ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আমি তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তার শারীরিক অবস্থা খুবই খারাপ।’

দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক বলেন, ‘এনসিপির উপজেলার সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেন আজ লং মার্চে অংশ নিতে নেতাকর্মীদের নিয়ে চাতরীতে জড়ো হচ্ছিলো, এসময়ে একদল অতর্কিতভাবে এসে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে এসব হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’ তিনি বলেন, ‘এঘটনায় আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনারপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কেউ কোনো প্রকার অভিযোগ করেনি। পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL