শিরোনামঃ

স্বামীর লাশ ঝোপঝাড়ে, স্ত্রী বললেন, ‘ডাকাতি করছিল কেউ হয়তো মেরে ফেলেছে’ 

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে দিল মোহাম্মদ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার কবরস্থানের ঝোপঝাড় থেকে এই লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।

‎নিহত দিল মোহাম্মদ কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার মৃত আলী আহমদের পুত্র। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘটনাস্থলে নিহতের কেইপিজেড পোশাক কারখানায় শ্রমিক স্ত্রী শামীমা আকতার বলেন, ‘সে প্রায় সময়ে বাইরে থাকতো; ঘরে আসতো না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডাকাতি করছিল কেউ হয়তো মেরে ফেলেছে। এরআগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকের ধরে মাথা ফেটে দিয়েছিল; মাথায় তখন ৮টি সেলাই হয়েছে।’

স্থানীয়রা জানান, কবরস্থানের ঝোপঝাড়ের মধ্যে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় মহিলা ইউপি সদস্য রুমি আকতারকে জানালে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি শনাক্ত করে এবং মর্গে নিয়ে যায়।

স্থানীয় মহিলা ইউপি সদস্য রুমি আকতার বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রশাসনকে অবগত করে আমি সেখানে যাই। পরে ওই যুবককে শনাক্ত করতে লোকজনের ভীড় জমে। পরবর্তীতে জানতে পারলাম তারা আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্ত্রীকে খবর দিলে তিনি এসে শনাক্ত করেন।’

পুলিশ জানায়, অতিরিক্ত নেশাগ্রস্থ অবস্থায় জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে ঘটনাস্থলে মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। স্থানীয়দের সংবাদের মাধ্যমে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘নিহত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। পুলিশের ধারণা, অতিরিক্ত নেশাগ্রস্থ অবস্থায় জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে ঘটনাস্থলে মারা গেছে। এঘটনায় পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ নিচ্ছে।’

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL