শিরোনামঃ

অবৈধভাবে শঙ্খ নদীর বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ শঙ্খ নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ওই এলাকার অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে নিয়োজিত মো. ইউনুছ (২৬), হযরত আলী (৩৫) ও মো. সাইফুল (২২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শঙ্খ নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL