শিরোনামঃ

আলীকদমে হাম-রুবেলা পরিস্থিতি: দুর্গম এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা অব্যাহত

মোঃ শাহ আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোঃ শাহ আলম
ছবি: মোঃ শাহ আলম

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকাগুলোতে হাম-রুবেলা পরিস্থিতি মোকাবেলায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। রবিবার নতুন করে ৭০ জন শিশু সর্দি-কাশি ও হাম-রুবেলার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় এদের মধ্যে ৪ জন শিশুর শরীরে হাম-রুবেলা সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। বাকি ৩ জন শিশু অস্থায়ী মেডিকেল ক্যাম্পেই চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে ২০০ জন্য শিশুকে টিকা দেওয়া হয়।
এদিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা ৩২ জন শিশুর মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, দুর্গম এলাকার মানুষের কাছে দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের শিশুদের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL