শিরোনামঃ

আলীকদমে ইটভাটায় মোবাইল কোর্ট: ৬ লাখ টাকা জরিমানা

মোঃ শাহ আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোঃ শাহ আলম
ছবি: মোঃ শাহ আলম

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত এবং বনের গাছ ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে তিনটি ইটভাটার মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে আলীকদম থানা পুলিশ ও বন বিভাগ।
জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইট প্রস্তুত এবং বনাঞ্চলের গাছ ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮(১) ধারায় এ জরিমানা করা হয়।
অভিযানে চারাবটতলী এলাকার ABM ইটভাটা, আমতলী এলাকার UBM ইটভাটা এবং আলী বাজার এলাকার FBM ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে জামাল উদ্দিনের মালিকানাধীন UBM ইটভাটাকে ২ লাখ টাকা, শওকত তালুকদারের FBM ইটভাটাকে ১ লাখ টাকা এবং সামশু উদ্দিনের ABM ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও এসব ইটভাটাকে একাধিকবার জরিমানা করা হয়েছিল এবং আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। তবে পুনরায় একই ধরনের অপরাধ করায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও বন উজাড় প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL