শিরোনামঃ

রাউজানে অবৈধ অস্ত্রসহ আটক ১

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোহাম্মদ দৌলত (৩৩)। তিনি নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট ঘাটকূল এলাকার কাশেম আলীর বাড়ির নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে দৌলতকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাকে রাখা একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড ১২ বোরের নীল রঙের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া শয়নকক্ষের সিলিংয়ের উপর থেকে একটি দেশীয় তৈরি ছোরাও উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই মো. মামুন ভূইয়ার দায়ের করা এজাহারের ভিত্তিতে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাউজান থানায় পূর্বের একটি মামলা (নং–০৭, এপ্রিল ২০২৬) বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL