শিরোনামঃ

সীতাকুণ্ডে মাছ ধরা বন্ধ

নাছির উদ্দীন শিবলু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

সীতাকুণ্ডে মা মাছের প্রজনন সুবিধার্থে সমুদ্রে মাছ ধরা  বন্ধে প্রচার প্রচারণা চলছে। উপজেলার প্রতিটি হাট বাজার, নৌ ঘাট ও জেলে পাড়াকে  প্রচারণার অংশ হিসেবে আনা হয়েছে । প্রচারণায় মধ্য দিয়ে  মাছ ধারার উপর কঠোর নির্দেশনা জারী করা হচ্ছে বলে জানান উপজেলা মৎস কর্মকর্তা মোতাসিম বিল্লা। 
তিনি বলেন, বর্ষার পুরো মৌসুমটা মাছের প্রজনকাল। এ সময় সমুদ্রে কূলে ভীড় জমায় মা মাছ। তাই সমুদ্রে বসানো জালে মা মাছ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই ৫৮ দিনের প্রজনন মহুর্তে সমুদ্রে জাল বসানোর উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। নিষেধাজ্ঞা মানতে এলাকা ভিত্তিক সচেতনতা সভা,সমাবেশ, মাইকিং,লিফলেটসহ নানামুখী অব্যাহত আছে। নিষেধাজ্ঞা চলাকালে জাল বসানো হলে মোবাইল কোর্টে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পযন্ত বন্ধ বলবৎ থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL