শিরোনামঃ

পাহাড়ে ১ টাকায় বাজার

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সাকিব মামুন
ছবি: সাকিব মামুন

পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দূর্গম লক্ষ্মীছড়ি উপজেলার অসহায় ও দুঃস্থ ৫শ পরিবার পেলো ১ টাকার বাজার।

মঙ্গলবার (১৯ মে) সকালে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের মাঠে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় “১ টাকায় বাজার ও চিকিৎসা সেবা” কর্মসূচির উদ্বোধন করেন লক্ষিছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন।

এসময় চাল, মসুর ডাল, ডিম, সয়াবিন তেল, আটা, চিনিসহ ১৭ পদের নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে ১০ টাকা পরিমাণের কেনাকাটার সুযোগ পান।  

পরে লক্ষ্মীছড়ির দূর্গম বিভিন্ন গ্রামের চিকিৎসা সেবা বঞ্চিত ৫ শতাধিক উপকারভোগীর মাঝে চক্ষু, গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

লক্ষীছড়ি জোন অধিনায়ক তাজুল ইসলাম বলেন, পাহাড়ের প্রান্তিক অসহায় মানুষদের মানবিক সহায়তার জন্য আমরা এই উদ্যোগ গ্রহন করি। যেখানে স্বাভাবিক জীবনযাপন থেকে তারা বঞ্চিত তাই তাদের জন্য ১টাকার বাজার ও বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলেও জানান তিনি।

সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে খুশি এলাকার উপকারভোগী ও নাগরিক সমাজ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL