রাঙামাটির সাজেক ঘুরতে এসে মুঠোফোন হারিয়েছে এক পর্যটক। পরে মুঠোফোনটি সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে পর্যটকের হাতে দেওয়া হয়।
সাজেক ভ্রমণকারী ট্যুরিস্ট এর মোবাইল ফোন পথিমধ্যে হারিয়ে গেলে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন ফেরোশাস ফোরটিনের কর্তব্যরত সেনাসদস্য ফোনটি পেয়ে ৬ জুন শনিবার মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ফোনটি ফেরত পেয়ে ফোনের মালিক বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সেনাবাহিনী বাঘাইহাট জোনের সততা ও সত্যনিষ্ঠা কর্তব্যে আমি খুবই আনন্দিত।