সদ্য পদত্যাগকৃত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনঃবহালের দাবীতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সুশীল সমাজ সর্বস্তরের জনগন।
রোববার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের রাঙ্গামাটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেন বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। সরকার তাকে পার্বত্য মন্ত্রী নিয়োগ দেয়ায় পার্বত্যবাসী আশা করেছিলেন সরকার তার মাধ্যেম পার্বত্য চট্টগ্রামের উন্নয়নসহ সকল সমস্যা সমাধান করবেন। কিন্তু তার পদত্যাগ নিয়ে এখন পার্বত্যবাসী হতাশ। দীপেন দেওয়ান একজন সৎ ও যোগ্যব্যক্তি তার মতো ব্যাক্তিকে কেন পদত্যাগ করতে হলো সরকারের নিকট প্রশ্ন করেন বক্তারা।
তারা প্রধানমন্ত্রী নিকট দাবী করেন, তাকে যেন পুনঃবহাল করেন। তার মতো সৎ ও যোগ্যব্যক্তি পার্বত্য চট্টগ্রামের জন্য খুবই প্রয়োজন। এ সময় বক্তারা আরো বলেন, তাদের যেন একই দাবীতে আর রাস্তায় নামতে না হয়, দীপেন দেওয়ানকে পুনঃবহাল না করলে আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে দীপেন দেওয়ানকে পুনঃবহালের দাবীদে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী নমিতা চাকমা, অবসরপ্রাপ্ত ডাঃ আশুতোষ, সমাজ সেবক ধীমান খীসা, ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন, শিক্ষার্থী মংনুচিং মারমা প্রমুখ।