শিরোনামঃ

পাহাড়ে বিনামূল্যে চক্ষু রোগীর চিকিৎসা দিল সেনাবাহিনী

সাকিব মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় ও দুস্থ ১ হাজার রোগীর মাঝে চোখের চিকিৎসা সেবা দিতে মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিচালনা করেছে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী চলে মেডিকেল ক্যাস্পিং।
 
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং রোটারি ক্লাব উদ্যোগে দীঘিনালা জোনের আয়োজনে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের একটি বিশেষ মেডিকেল টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। একই সাথে শতাধিক চক্ষু সমস্যার রোগীদের অপারেশন করার কথা জানান বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL