শিরোনামঃ

ধর্মসিং চাকমা হত্যার প্রতিবাদে সাজেকে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পার্বত্য জেলা রাঙামাটির কুতুকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মসিং চাকমাকে গুলি করে হত্যা এবং দুই নারীকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৮ এপ্রিল) সকালে গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সমর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সদস্য বীর চাকমা।

‎বক্তারা ধর্মসিং চাকমা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব “বৈসাবি” উদযাপনের পরপরই এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক। তারা এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, কোনো বিবেকবান মানুষ এ ধরনের সহিংসতা মেনে নিতে পারে না।

‎তাদের অভিযোগ, সন্তু লারমার অনুসারী একদল সদস্য কুতুকছড়িতে ধর্মসিং চাকমার বাড়িতে হামলা চালায়। তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ধাওয়া করে গুলি করে হত্যা করে। এসময় তাকে রক্ষা করতে গেলে তার বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমাও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

‎সমাবেশ থেকে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL