শিরোনামঃ

লোকালয়ে লজ্জাবতী বানর অবমুক্ত করলো বনবিভাগ

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

পাহাড়ি জনপদ খাগড়াছড়ি সদরে আপার পেরাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বটগাছে একটি বানর দেখতে পায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিনয় চাকমা। পরে তিনি বানরটি উদ্ধার করে খাগড়াছড়ি বনবিভাগকে খবর দিলে বনবিভাগে এসে বানরটি নিয়ে যায়।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিনয় চাকমা জানান, সকালে হাটতে গিয়ে স্কুলে মাঠের বটগাছে লজ্জাবতি বানরটি দেখতে পাই, বানরটি কেউ হত্যা করতে পারে বা কুকুরও কামড়ে মেরে ফেলতে পারে এই ভেবে বনবিভাগকে খবর দেই।

খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, প্রকৃতি ও বন্য প্রাণি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, যেখানে বন্য প্রাণি থাকবে গাছপালা থাকবে সেখানে পরিবেশও ভালো থাকে। খাগড়াছড়িতে অনেক বন্যপ্রাণি আছে তবে এটা লজ্জাবতী বানর, এটা খুব রেয়ার বেসিস, এটা লোকালয়ে চলে এসেছে। পরে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL