শিরোনামঃ

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হামের টিকা

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর আওতায় ১১ দিনব্যাপি ক্যাম্পেইনে খাগড়াছড়ি জেলায় ৭৯ হাজার ৪'শ ৩২ জন শিশু পাবে হাম-রুবেলার টিকা।

রোববার দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স এ তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা।

জেলার ৯টি উপজেলার ৫শ ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৯শ ৪৫টি কমিউনিটি কেন্দ্র, ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১টি পৌর টিকাদান কেন্দ্রসহ ১ হাকার ৫শ ১৯টি কেন্দ্রে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ দিনব্যাপি হাম-রুবেলা ক্যাম্পেইন চলবে।

খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা জানান, হাম-রুবেলার এ টিকাদান কর্মসূচিতে সুযোগ পাবে ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা। তবে এসব টিকা গ্রহণ করতে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। যারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন না, তারাও পর্যায়ক্রমে এ টিকা পাবে। সারাদেশে ছড়িয়ে পড়া হাম ও রুবেলার প্রাদুর্ভাব কমাতে ও শিশু আক্রান্ত থেকে রক্ষা করতে সকলকে সচেতনতারা বার্তা দেন তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL