শিরোনামঃ

মানিকছড়িতে ঐতিহ্যবাহী বলি খেলা আরশে মারমা জয়ী

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির মানিকছড়ির যোগ্যাছোলা পশ্চিম পাড়া মারমা যুব সমাজের উদ্যোগে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বলি খেলা ও মৈত্রী জলকেলি উৎসব, সুপেয় পানির দান, তৈলাক্ত বাঁশে উঠা, নারী- পুরুষে দড়ি টানা প্রতিযোগীতা জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী বলি খেলা উপভোগ করতে হাজারো দর্শক মাঠে উপস্থিতি হন। খেলায় খাগড়াছড়ির আরেশে মারমা চ্যাম্পিয়ন এবং ডেবলছড়ির মংথোয়াই মারমা রানার্সআপ হয়েছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, ডা. আলমাছ, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জামাল উদ্দিন সরকার, ডা.
ইসমাইল হোসেন, উপজেলা মারমা ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক থোয়াই অংগ্য মারমা, জেলা কমিটি মারমা যুব ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সহ-সভাপতি অংগ্য মারমা, ইউনিয়ন কমিটির সভাপতি অংশে মারমা, বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলাদল এবং মারমা ঐক্য পরিষদ অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL