শিরোনামঃ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: হাটহাজারী প্রিমিয়ার লীগের সেমিফাইনালে সালাউদ্দিন আলী

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাটহাজারী প্রিমিয়ার লীগ সিজন-৬, ২০২৬-এর প্রথম সেমিফাইনাল। রোববার (৪ এপ্রিল) বিকেলবেলা ক্রিকেটের এই মহোৎসবে মেতে উঠেছে পুরো উপজেলা।

এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি নেতা ড. সালাউদ্দিন আলী উক্ত সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলা শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, “যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের লড়াই কেবল শারীরিক সুস্থতা দেয় না, বরং শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের গুণাবলি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে।” এ সময় তিনি তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

হাটহাজারী ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা ও লীগের পৃষ্ঠপোষক ছাত্রদল নেতা মনিরুল আলম জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আবদুল মান্নান দৌলত, বিশিষ্ট সমাজ সেবক জি এম কামরুদ্দিন নাহিদ এবং এফএনএফ অনলাইন-এর স্বত্বাধিকারী এ কে আহাদ।

টুর্নামেন্টের প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে খেলোয়াড়দের ক্রীড়াশৈলী কয়েক হাজার দর্শক মাঠে বসে উপভোগ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এইচপিএল-এর মতো আয়োজন থেকে আগামীতে জাতীয় পর্যায়ের ক্রিকেটার উঠে আসবে।

আয়োজক কমিটি জানান, সফলভাবে সেমিফাইনাল সম্পন্ন হওয়ার পর এখন গ্র্যান্ড ফাইনালের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সকল খেলোয়াড় ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL