নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা এর দিক নির্দেশনায় ও সহকারী কমিশানার (ভূমি), পতেঙ্গা সার্কেল ভূমি অফিস ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক এর নেতৃত্বে নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকায় বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ এর বিধি-১১ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে “জানে আলম” জি এম গেইট পতেঙ্গা, চট্টগ্রাম ও “মোঃ শাহজাহান” জি এম গেইট পতেঙ্গা, চট্টগ্রামকে ২ টি মামলায় ১৯,০০০ (উনিশ হাজার) টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক রুম্পা শিকদার। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ার ওমর ফারুক, ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া, স্টোর কিপার অন্তর সাহা ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম এর একটি চৌকস টিম আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোনিয়া সুলতানা ।
রাজু চৌধুরী : নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়।