শিরোনামঃ

কচ্ছপিয়াতে পা ফসকে পানিতে তলিয়ে গেছে এক ব্যক্তি,১ ঘন্টার পর লাশ উদ্ধার

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

উপজেলার কচ্ছপিয়াতে  ঢলের পানি  মাড়িয়ে হেটে সড়ক পথে বাড়ি ফেরার পথে পা ফসকে ঢলের পানিতে তলিয়ে গেছে ১ ব্যক্তি। তার নাম নিরঞ্জন দাস (৬৫)। সে ইউনিয়নের দোছড়ি পুর্বদাশ পাড়ার মৃত সূধির দাসের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুলাই) রাত ৮ টার দিকে। অবশ্য এক ঘন্টার মাথায় তাকে একই এলাকা থেকে মৃত উদ্ধার করে স্খানীয়রা।  

মৃতের ভাই ডালিম দাস বলেন,তার ভাই নাইক্ষ্যংছড়ির এক দোকানে চাকুরী করেন। দিন শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টমটম গাড়িতে করে  বাড়ি ফেরার পথে  মাঝপথে এ দুর্ঘটনায় পতিত হন তিনি। 

তিনি আরো জানা,এ সময় তিনি নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া বাজার সড়কের ফাক্রিকাটা পৌঁছলে দেখতে পান সড়কে হাঁটু পরিমান পানি। টমটম চালক এ পানি মাড়িয়ে যেতে অনীহা প্রকাশ করলে তার ভাই  হেঁটে পানি মাড়িয়ে ফাক্রিকাটা বিলের মাঝ অংশের সড়কটি পার হচ্ছিলেন। মাঝপথে পানি স্রোত ছিল সামাণ্য বেশী। পা প্রতিবন্ধী এ ব্যক্তি সড়কের পাশ দিয়ে হাটতে গিয়ে গর্তে পা পড়ে ফসকে গিয়ে তলিয়ে যায় ফাক্রিকাটা মাঝের বিলের পানিতে। দূর থেকে দেখে অনেকে এগিয়ে আসলেও ততক্ষণে সে পানির গভীর হারিযে যায়। 
আরো পরে স্বজনরা এসে দীর্ঘ ১ ঘন্টা 
খুঁজাখুঁজির পর তাকে মৃত উদ্ধার করে। 

তিনি আরো জানান, এরই মধ্যে নাইক্ষ্যংছড়ি থেকে ফায়ার স্টেশনের  ডুবুরি আসলেও ততক্ষণে লাশ স্খানীয়রা উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেন।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে পাঠানো হয়। 

তিনি আরো বলেন,এ ঘটনার বিষয়ে আরো জানতে সোমবার তিনি ঘটনাস্থলে  যাবেন। তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সরকারি সহায়তার ব্যবস্থা ও তাদের প্রতি সমবেদনা জানাবেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL