শিরোনামঃ

নাইক্ষ্যংছড়ি বিজিবি-পুলিশ ৩০ হাজার ২ শত পিস ইয়াবাসহ ১টি টমটম ১ জন প্রেপ্তার

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদর (১১ বিজিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইজিবাইকসহ মালিকবিহীন ০৩ (তিন) কার্ট ৩০,১০০ (ত্রিশ হাজার একশত) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।পৃথক ঘটনায় বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশ ১ শত পিস ইয়াবা টেবলেট সহ ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 
গ্রেপ্তারকৃত যুবক নুরুল আবছার (২৮।  সে  নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তুফানআলীপাড়ার নুরুল আমিনের ছেলে। 
পুলিশ জানান,নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের পেটানআলী পাড়া গ্রামের মোরশেদ এর গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে  বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনজুর হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শওকত জামিল এবং সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
 ঘটনায় ফাক্রিকাটার মুরারকাচা থেকে টমটম সহ ৩০ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করে ১১ বিজিবি।

অপর ঘটনা ঘটনা মঙ্গলবার (১১ আগষ্ট)  দুপুরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা মুরার কাচা এলাকায়।  

গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবি জোয়ানরা  মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি ব্যটারী চালিত ইজিবাইক ধাওয়া করলে ইজিবাইক চালক এবং ইয়াবাবহনকারী তাদের নিকট থাকা ইয়াবা এবং ইজিবাইক  ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি বিশেষ দল উক্ত স্থান হতে ইজিবাইকসহ মালিকবিহীন অবস্থায় *০৩ কার্ট  ৩০,১০০  (ত্রিশ হাজার একশত) পিস বার্মিজ ইয়াবা আটক করে।*  

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)
অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী বজায় রাখা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL