শিরোনামঃ

নাইক্ষ‍্যংছড়ির রেজুআমতলীতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

নাইক্ষ‍্যংছড়ির রেজুআমতলীতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ করে ৩৪ বিজিবি।

বিজিবি’র বিশেষ অভিযানে মালিকবিহীন ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন,কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন,সোমবার সকাল ৯টা ২০ মিনিটের সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ থেকে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হাঙ্গরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট এর ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক আরো বলেন, “শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL