রামুর কচ্ছপিয়াতে সিএনজির চাকায় পেঁচিয়ে পাচারকালে ১৮ হাজার বার্মিজ ইয়াবা ও সিএনজিসহ চালককে আটক করেছে গর্জনিয়া পুলিশ।
শনিবার (২২ আগষ্ট) বিকেলে কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়ার রুপনের দোকানের সামনে থেকে তাকে ইয়াবা সহ আটক করে তারা।
সুত্র মতে, গোপন সুত্রে খবর পেয়ে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আনিসুর রহমান ও এসআই মো: শাহরিয়ার কালামের নেতৃত্বে পুলিশ দল ঝটিকা অভিযানে নামে। প্রথমে সিএনজিসহ চালককে আটক করে। চাকার ভেতর থেকে ১৮ হাজার ইয়াবা টেবলেট জব্দ করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক হয় ১ সিএনজি চালককে । তার নাম হানজালা (২২)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।
তাকে কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া রুপনের দোকান সামনে থেকে সিএনজিসহ আটক করা হয়।
পরে পুলিশ ফাঁড়িতে এনে আজ মাগরিবের আগে তার গাড়ির চাকার ভেতরে কৌশলে রাখা ১৮ হাজার বার্মিজ ইয়াবা টেবলেট জব্দ করে পুলিশ। ঘটনার সাথে আরো ২/৩ জন জড়িত বলে নিশ্চিত করেন ফাঁড়ি পুলিশ।
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জানান,অভিযান অব্যাহত থাকবে। যে যেই হোক তাদের আইনের আওতায় নিয়ে আনা হবে।