ফের নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্যাকেটে করে
পাচারকালে ২ লক্ষ ইয়াবা জব্দ করেছে বিজিবি।
সোমবার (১৭ আগষ্ট)রাত সোয়া ১২ টায়
এ সব জব্দ করেন সীমান্তের ঘুমধুমের কাঁকরা ব্রীজ এলাকা থেকে।
এর আগে ১৫ আগষ্ট ও ২ লক্ষ ১ শত পিস ইয়াবা টেবলেট জব্দ করেন সীমান্তরক্ষীর ১১ বিজিবির পৃথক অপর একটি দল। তারা সীমান্তের তন্দুলের মুখ থেকে এ সব জব্দ করেন।
বি৭িবি সুত্র জানান,সোমবারের অভিযানটি ছিল খুবই ঝুঁকিপুর্ণ। ওপারে
আরকান আর্মি এপারে বিজিবি। মাঝখানে রাতের আধাঁরে চেরাকারবারী।
গোপণে বিজিবি খবর পান চোরাকারবারীদের ৫ সদস্যের দলটি প্রতিজনে ১ টি করে প্যাকেট কাঁদে করে
ইয়াবা টেবলেট পাচার করছিল বাংলাদেশে। তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত ঘুমধুম বিওপি এলাকার কাঁকরা ব্রীজ হয়ে
এ সব পাচার করছিল।
সুত্র মতে ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির স্পেশাল এ টহলদলটি ঘটনাস্থলের দিকে গেলে চোরাকারবারীরা
বিজিবি জোয়ানদের দেখে দ্রুত ছটকে পড়ে। পালায় মিয়ানমারের দিকে। আর বিজিবি দলটি মালিকবিহীন এ সব ( ২ লাখ পিস) বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক বলেন, “শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার এবং সেক্টর সদর দপ্তর, রামু এর দিক নির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজার বাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।