শিরোনামঃ

বাইশারীতে ২১৫ ইয়াবা ও ১০ পুটলি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১৫ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৫০ টাকাসহ রুহুল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বাইশারী পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর আহসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, রুহুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় আরও তিনজন পালিয়ে গেলেও রুহুল আমিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উল্লেখিত মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL