"চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে"
“মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"- এই প্রত্যয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩১ আগষ্ট) বিকেলে ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে রামু থানার উদ্যোগে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এ সমাবেশ বক্তারা এ সব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান। আলোচনায় অংশ নেন কচ্ছপিয়া কে.জি স্কুলে প্রতিষ্টাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ এম.এড,কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি উপদেষ্টা দিদারুল আলম, উদীয়মান রাজনৈতিক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, বিএনপি নেতা সাবেক মেস্বার নুরুল আবসার,
নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু,
ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি
আনোয়ার হোসেন শাহীন
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীন, বাপ্পি,ফাহিম,দেওয়ার হোসেন,কালু ও সাহাব উদ্দিন প্রমূখ ।
সমাবেশে বক্তারা আরো বলেন,মাদক ও অনলাইন জুয়ায় জড়িতদের তালিকা করুন,ব্যবস্থা নিন। গ্রামে গ্রামে সমাবেশ করে সচেতনতা বাড়াতে হবে। মসজিদ ইমামদের ও শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের আয়োজন করা উচিৎ।
বক্তারা আরো বলেন,পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকা এখন সময়ের দাবী। তারা ধর্মীয় দিকের ওপর গুরুত্বারুপ করেন।
হাফেজ ছৈয়দ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে র্যালিটি গর্জনিয়া বাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে শেষ হয়।