শিরোনামঃ

নাইক্ষ্যংছড়িতে  পৃথক অভিযানে ১ টি 
বিদেশি পিস্তল-২০ হাজার ইয়াবায় ১ জন রোহিঙ্গা আটক

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে ১ টি অবৈধ বিদেশি পিস্তল ও ২০ হাজার ইয়াবা টেবলেটসহ ১ রোহিঙ্গা যুবককে আটক করেছে ৩৪ বিজিবি জোয়ানরা।

 ৩৪ বিজিবি সুত্র জানান,শুক্রবার ১১ সেপ্টেম্বর)সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম বিওপির  বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ আনুমানিক দু'শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে এফডিএমএন সদস্য নুর মোহাম্মদ (২০), পিতা-মোঃ অলি আহমদকে
আটক করে। সে রোহিঙ্গা শিবির-১ এবং ব্লক-এফ/১৩’এ আশ্রিত রোহিঙ্গা। তাকে ২০,হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট’সহ আটক করে বিজিবি সদস্যরা। 

একই দিন পৃথক ঘটনায় একই এলাকা থেকে দুপুর ১টায় আসামীবিহীন পরিত্যক্ত অবস্থায় ০১ টি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করে বিজিবি। বহনকারী বিজিবির টহলদলকে দেখে পিস্তলটি ঘেরে ঝোপে ছুঁড়ে মেরে মিয়ানমারে পালিয়ে যায়। ফলে অস্ত্র পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেন,কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। 

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার পর্যটন নগরীতে অবস্থিত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদা জাগ্রত সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করে আসছে। কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় একই দিন একই এলাকায় সফল দু' অভিযান করেছে ঘুমধুম বিওপি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL