শিরোনামঃ

ঘুমধুমে বিপুল কারেন্ট জাল সিএনজিসহ ৪ পাচারকারী আটক

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিপুল কারেন্ট জাল সিএনজিসহ ৪ পাচারকারী আটক করেছে বিজিবি।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার-৩৬ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এই  ৪ আসামীকে 

কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি এর বাইশফাঁড়ী বিওপি’র টহলদল কর্তৃক চোরাচালানবিরোধী অভিযানে ৬২ পিস বার্মিজ কারেন্ট জালসহ ০৪ জন (পুরুষ) আসামী আটক করতে সক্ষম হয়েছে।

জন আসামী যথাক্রমে ক। মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২২), পিতা-মৃত নুরুল কবির, গ্রাম- তুমব্রু উত্তরপাড়া, পোস্ট-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান, খ। মোহাম্মদ আইয়ুব (৩৩), পিতা-মৃত মোহাম্মদ আলী, গ্রাম-পশ্চিমপাড়া, পোস্ট-পিএমখালী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, গ। আব্দুল আমিন (৩০), পিতা-মোঃ নুর আলম, এফডিএমএন ক্যাম্প-৮ এবং ঘ। মোঃ সলিম (৩৩), পিতা-মোহাম্মদ, এফডিএমএন ক্যাম্প-১১’কে ৬২ পিস বার্মিজ কারেন্ট জাল ও চোরাচালানী কাজে ব্যবহৃত ০১ টি সিএনজিসহ আটক করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে বার্মিজ কারেন্ট জাল এবং অন্যান্য মালামাল’সহ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করেন,৩৪ বিজিবি  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
অধিনায়ক বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL