শিরোনামঃ

নাইক্ষ্যংছড়িতে শসার বস্তায় পাচারে ৬০ হাজার ইয়াবা সিএনজিসহ ১ পাচারকারী আটক

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শসার বস্তায় করে পাচার কালেে ৬০ হাজার ইয়াবায় ১ পাচারকারী আটক হয়েছে।
আটক ব্যক্তির নাম জসিন উদ্দিন (৪২)। সে পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটার   গ্রামের আবদুল জাব্বারের ছেলে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ টিম বিশেষ অভিযান চালিয়ে জসিন উদ্দিনকে আটক করে।

 পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ৬ কার্ড ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক পরিমাণ ৬০ হাজার পিস। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটক জসিন উদ্দিন ও উদ্ধার করা ইয়াবা বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি  মোঃ মোজাম্মেল হক জানান মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL