শিরোনামঃ

পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের পটিয়ার প্রবাসীদের সংগঠন পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবার ও একটি এতিমখানায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সংগঠনের সদস্যদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় দফায় গতকাল শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলকলী পাইকরাইন গ্রামে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা এম এ আজিজ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউল হক জিয়া, ভিআইপি সদস্য মো. রুবেল খানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা প্রদানকালে পটিয়া প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “পটিয়া প্রবাসী ক্লাব একটি সামাজিক ও মানবিক সংগঠন। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দিনে তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তারা আরও বলেন, প্রবাসে অবস্থানরত পটিয়ার মানুষের সহযোগিতা ও ভালোবাসায় এ সংগঠন পরিচালিত হচ্ছে। দেশের মানুষের বিপদ-আপদে প্রবাসীদের সহযোগিতাকে আরও বিস্তৃত করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক উদ্যোগ নেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে এ সহায়তার জন্য পটিয়া প্রবাসী ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL