শিরোনামঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সাজ্জাদ হোসেন

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রাম দক্ষিণ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১০ আগস্ট কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত প্যাডে নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন এ এম মুন্না চৌধুরী এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইরুল আলম মানিক। কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পটিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন।  মোহাম্মদ সাজ্জাদ হোসেনের এই দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দায়িত্ব পেয়ে সাজ্জাদ হোসেন বলেন, নতুন দায়িত্ব, নতুন আমানত, নতুন প্রত্যয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম দক্ষিণ জেলা-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্পিত দায়িত্বকে পদ নয়, গণমানুষের প্রতি আমানত হিসেবে গ্রহণ করছি। দক্ষিণ চট্টলার মানুষের অধিকার, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রত্যাশা করি। আসুন, বিভাজন নয়, ঐক্য, প্রতিহিংসা নয়, ন্যায় এবং ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে এগিয়ে যাই। ইনশাআল্লাহ, গড়ে তুলবো বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ।

নবগঠিত আহ্বায়ক কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ে দলটির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করবে বলে জানা গেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL